গাজীপুরের ১৩টি কারখানায় ছুটি ঘোষণা
Posted by 24NewsBD
Posted on September 24, 2024
with No comments
🔥গাজীপুরের ১৩টি কারখানায় ছুটি ঘোষণা?
Full Video-https://bitly.cx/otlg
শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের টঙ্গী ও বাঘের বাজার এলাকার ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বকেয়া বেতনসহ ১২ দফা দাবিতে কাজে যোগ না দিয়ে কয়েক দফা সড়ক অবরোধ করেন গাজীপুরের টঙ্গী ও বাঘের বাজার এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
মহাসড়ক অবরোধ করায় সড়কে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পোশাক শ্রমিকরা বলেন, আমাদের সন্তান আছে। তাদের স্কুলের বেতন আছে। যতদিন টাকা না পাবো, ততদিন রাস্তায় থাকবো। আমাদের সব পাওনা দিতে হবে। তারপরও মালিক কারখানা চালু করলে সাত কর্মদিবসের মধ্যে আমাদের বেতন দিতে হবে।
এদিন সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অন্তত ছয় হাজার শ্রমিক কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধ করে বকেয়া বেতন দাবি করেন তারা। খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভ নিয়ন্ত্রণে সাভারেও অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
0 comments:
Post a Comment